বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ব্রাজিলে ৪ লাখ ছাড়িয়েছে করোনায় মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনা মহামারীর চলমান ভয়াবহ পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থা ভারত ও ব্রাজিলের। এই দু’টি দেশেই এখন প্রতিদিন আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অবশ্য এর মধ্যে ভারতের অবস্থা সবচেয়ে শোচনীয়। সর্বাধিক আক্রান্তের পরিসংখ্যানে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল তৃতীয় অবস্থানে থাকলেও দেশটিতে এরই মধ্যে মৃত্যু চার লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুতে ব্রাজিলের ওপরে কেবল যুক্তরাষ্ট্র রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান নিয়ে ওয়ার্ল্ডোমিটারে শুক্রবার সকাল পর্যন্ত প্রকাশিত তথ্যে এমনটাই জানা গেছে।

এতে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৫ হাজার ১৪২ জন। এর মধ্যে ব্রাজিল ও ভারতেই মৃত্যু হয়েছে সাড়ে ছয় হাজারের বেশি। ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তিন হাজার ৭৪ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ এক হাজার ৪১৭ জন। একই সময় দেশটিতে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ৬৯ হাজার ৭৯ জন।

বিশ্বে করোনার এখন হটস্পট ভারতে একই সময় নতুন আক্রান্ত হয়েছে তিন লাখ ৮৬ হাজার ৮৮৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন মৃত্যু হয়েছে তিন হাজার ৫০১ জনের। ভারতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে দুই লাখ আট হাজার ৩১৩ জন আর আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৯৮৪ জন।

আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে তিন কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮৯ হাজার ২০৭ জনের।

সূত্র: ওয়ার্ল্ডোমিটার

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ