বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

অক্সিজেন সংকট: দিল্লিতে চিকিৎসকসহ ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এবার ভারতের রাজধানী দিল্লির বাত্রা হাসপাতালে অক্সিজেন ফুরিয়ে যাওয়ার পর একজন চিকিৎসকসহ আট জনের মৃত্যু হয়েছে।

জানা যায়, শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে হাসপাতালটির অক্সিজেন ফুরিয়ে যায়, অক্সিজেন সরবরাহ আসতে আসতে প্রায় দেড়টা বেজে যায়; অক্সিজেনবিহীন এই পৌনে দুই ঘণ্টা সময়ের মধ্যেই একে একে আট জনের মৃত্যু হয় বলে হাসপাতালটি জানিয়েছে।

এই নিয়ে হাসপাতালটিতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো অক্সিজেন ফুরিয়ে যাওয়ার ঘটনা ঘটল। এর আগে ২৪ এপ্রিলও এখানে অক্সিজেনের যোগান ফুরিয়ে গিয়েছিল। কিন্তু সেবার মারাত্মক কিছু ঘটার আগেই অক্সিজেন সরবরাহ এসে পৌঁছেছিল।

এনডিটিভি সূত্রে জানা গেছে, যে আট রোগীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ছয় জন হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন, অপর দুই জন ওয়ার্ডে ছিলেন। যে চিকিৎসক মারা গেছেন তিনি হাসপাতালটির গ্যাস্ট্রোএন্ট্রেরোলজি ইউনিটের প্রধান ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ