শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

গ্রেফতারকৃত নেতাকর্মী ও আলেমদের মুক্তি চাই: ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলদেশ বি-বাড়ীয়া জেলা শাখার মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা নিয়াজুল করীম, সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতী মুহিব্বুল্লাহসহ সারাদেশে গ্রেফতারকৃত নেতাকর্মী ও আলেম-ওলামাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধান মন্ত্রী মোদির আগমনকে কেন্দ্র করে ঢাকা, বি-বাড়ীয়া, হাটহাজারীর ঘটনায় সারাদেশে ওলামায়ে কেরামকে গ্রেফতার অভিযানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। অবিলম্বে ইসলামী আন্দোলনের নেতাকর্মীসহ গ্রেফতারকৃত সকল আলেমদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

নেতৃদ্বয় বলেন, ২৬-২৮ মার্চ ইসলামী আন্দোলনের কোন কর্মসূচি ছিল না। কাজেই ইসলামী আন্দোলন ধ্বংসাত্মক কোন কাজে জড়িত নেই।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ