বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

'চীন-পাকিস্তান অর্থনৈতিক সিপিইসি প্রকল্প যে কোন মূল্যে সম্পন্ন করা হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) এর সকল প্রকল্প সম্পন্ন করতে বদ্ধপরিকর। খবর জিও নিউজ’র।

শুক্রবার সিপিইসি প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করতে এক বৈঠকে অংশ নিয়ে ইমরান খান চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

বৈঠকে ইমরান খান বলেছেন, সিপিইসি প্রকল্পগুলো 'যে কোনও মূল্যে' সম্পন্ন করা হবে। সিপিইসি সময়ের-পরীক্ষায় উত্তীর্ণ সুগভীর পাক-চীন বন্ধুত্বের সাক্ষ্য বহন করে। সিপিইসি দেশের উন্নয়ন কৌশলে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

ওই বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশীসহ দেশটির অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীরা অংশ নেন বলে জানা গেছে। ইমরান খান জোর দিয়ে বলেন, শিল্পায়নের লক্ষ্য হতে হবে রপ্তানিমুখী এবং তা আমদানির বিকল্প হওয়া উচিত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ