বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

প্রবল ঝড়ো হাওয়ায় চীনে ১১ জনের মুত্যু; আহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের সাংহাই নগরীর কাছে এক ভয়ংকর ঝড়ের কবলে সেখানে অন্তত ১১ জনের মুত্যু এবং শতাধিক লোক আহত হয়েছে। চীনা কর্তৃপক্ষ শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রবল বাতাসে একটি মাছধরা নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ২ জন উদ্ধারের পরে আরো ৯ জন নিখোঁজ রয়েছে। ইয়াংজি নদীর উত্তর তীরে ৮০ লাখ অধিবাসীর নানটং শহরে প্রবল বাতাসের সঙ্গে বড় আকারের শিলাবৃষ্টি আঘাত হানে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে কিংবা ঝড়ে উড়িয়ে নিয়ে নদীতে ফেলায় এসব লোকের মৃত্যু হয়েছে।
তারা জানান, এতে ১০২ জন আহত হয়েছে এবং অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে, ৩০০০ লোককে সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে। সূত্র-বাসস

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ