বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

ভারত থেকে অস্ট্রেলিয়ায় গেলে ৫ বছরের জেল-জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনার ভয়াবহ ধরন ছড়িয়ে পড়ার পর এ দেশটি থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অস্ট্রেলিয়ার নাগরিকরাও যদি ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফেরেন, তাহলেও পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ৬৬ হাজার মার্কিন ডলার জরিমানা গুনতে হবে বলে দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে। খবর সিডনি মনিং হেরাল্ডের।

নতুন করে আরও ৯ জনের দেহে ভারতীয় করোনার ধরন ধরা পড়ার পর অস্ট্রেলিয়া এ পদক্ষেপ নিয়েছে। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় এ ভয়াবহ স্ট্রেইন তাদের দেশে বিস্তার করা মানে দণ্ডনীয় অপরাধ।

এই সপ্তাহের শুরুর দিকে ভারতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া।

ভারতে প্রায় নয় হাজার অস্ট্রেলিয়ান রয়েছেন, যাদের মধ্যে অন্তত ৬০০ জনের অবস্থা নাজুক বলে চিহ্নিত করা হয়েছে।

করোনাভাইরাসের হুমকির মুখে যারা দেশে ফিরে আসতে চান, তাদের জন্য দেশটির সরকারের এই সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন চিকিৎসক এবং স্বাস্থ্য বিশ্লেষক ড. ভিয়োম শার্মের।

তিনি বলেছেন, আমাদের পরিবারগুলো ভারতে আক্ষরিক অর্থেই মারা যাচ্ছে। সেখানে তাদের বের করে আনার পথ নেই, আর এখন তাদের পরিত্যাগ করা হলো।

অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৪ দিনের মধ্যে যারা ভারতে গেছেন, তাদেরও অস্ট্রেলিয়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

যারা এই আদেশ মানবেন না, তাদের পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে অথবা ৬৬ হাজার মার্কিন ডলার জরিমানা গুণতে হতে পারে। এই সিদ্ধান্ত আবার ১৫ মে পর্যালোচনা করা হবে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

ভারতে এ পর্যন্ত প্রায় দুই কোটি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং দেশটিতে এ মহামারিতে দুই লাখেরও বেশি মানুষ মারা গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ