শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রাজধানীতে তিন হাসপাতালে র‌্যাবের অভিযান, জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবৈধভাবে পরিচালনার অভিযোগে রাজধানীর ডেমরার তিনটি হাসপাতাল-ক্লিনিককে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান ও র‌্যাব-১০-এর একটি দল এ অভিযান চালায়।

র‌্যাব-১০ সূত্র জানায়, অভিযানে ডেমরার মাতুয়াইল এলাকার ফ্রেন্ডশিপ স্পেশালাইজড হাসপাতালকে চার লাখ ৫০ হাজার টাকা, দি ঢাকা ইসলামিয়া হাসপাতালকে দুই লাখ টাকা ও মাল্টি কেয়ার নার্সিং হোমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডেমরা ও কদমতলী এলাকায় চিকিৎসাসেবা দেওয়ার নামে প্রতারণা করে আসছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ