বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

এবার মালেশিয়ায় করোনার ভারতীয় স্ট্রেইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার মালেশিয়ায় শনাক্ত হয়েছে করোনা ভাইরাসের ভারতীয় ধরন। রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রী আধাম বাবা জানান, ভারতের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পর দেশটিতে এক জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর বরাতে রয়টার্স জানায়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় নাগরিকের দেহে এটি শনাক্ত হয়েছে।

তিনি বলেন, ‘আমরা জনসাধারণকে শান্ত থাকার পরামর্শ দিচ্ছি। সংক্রমণ ঠেকাতে ও জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে সমস্ত জনস্বাস্থ্য প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

তবে ভ্যারিয়েন্টটি কবে শনাক্ত হয়েছিল তা তিনি জানাননি।

গত বুধবার ভারতের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় সিঙ্গাপুর।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (২ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১২ হাজার ৫৫১ জন এবং নতুন করে ৭ লাখ ৮৯ হাজার ১৬৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩২ লাখ ৫ হাজার ৭৮৬ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২৭ লাখ ৮৮ হাজার ৭৫৪ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ কোটি ৭ লাখ ২৫ হাজার ৫৫০ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ