বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

এবি পার্টির উপদেষ্টা হলেন সাবেক প্রভাবশালী জামায়াত নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন জামায়াত ইসলামীর এক সময়ের প্রভাবশালী নেতা ব্যারিস্টার রাজ্জাক। যিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন।

রোববার এবি পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তার যোগদানের বিষয়টি প্রকাশিত হয়।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকার জন্য ক্ষমা চাওয়া এবং দল বিলুপ্তির পরামর্শ দিয়ে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এরপর দীর্ঘদিন ধরে নিজেকে আড়াল রেখে এবার নতুন একটি দলে যোগ দিলেন।

এবি পার্টির সদস্য সচিব ও সাবেক জামায়াত নেতা এবং শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেন, ব্যারিস্টার রাজ্জাককে পার্টির প্রধান উপদেষ্টা করা হয়েছে। আজ (রোববার) থেকে তিনি পার্টির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ২ মে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেয় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সংস্কারপন্থীরা।

সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জুকে সদস্য সচিব করে ২২২ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ