বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

মমতাকে অভিনন্দন জানাল রাহুল গান্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানোতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রাহুল টুইট লিখেছেন, ‘বিজেপিকে দৃঢ়ভাবে পরাজিত করায় মমতাজি এবং পশ্চিমবঙ্গের জনগণকে অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত।’

এর আগে নরেন্দ্র মোদী টুইটে মমতাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘মমতা দিদিকে পশ্চিমবঙ্গে তার দল তৃণমূল কংগ্রেসের জয়ের জন্য অভিনন্দন। কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের প্রত্যাশা ও কোভিড-১৯ মহামারি থেকে বের হয়ে আসতে সব ধরনের সম্ভাব্য সহযোগিতা দিয়ে যাবে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে মমতাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই জয়ের জন্য অভিনন্দন। কী অসাধারণ লড়াই! পশ্চিমবঙ্গের মানুষকেও আমার শুভেচ্ছা।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়নি। তবে, নিশ্চিতভাবে জয়ের পথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ভারতীয় সংবাদমাধ্যম জি২৪ ঘণ্টার সর্বশেষ তথ্য অনুযায়ী ২১৪টি আসনে এগিয়ে আছে তৃণমূল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ