বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

মমতার আসনের ফলাফল স্থগিত; ভোট পুনর্গণনা হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোটগণনা ঘিরে বিভ্রান্তি। আপাতত ফলাফল ঘোষণা স্থগিত নন্দীগ্রামে। নতুন করে গণনা হতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। জানালেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। তিনি বলেন, ‘‘আপাতত জয়ী শুভেন্দু অধিকারী। পুনরায় গণনার ব্যাপারে এখনও কোনও আবেদন আসেনি। তা হবে কি না ঠিক করবেন রিটার্নিং অফিসার। এটা আংশিক না সম্পূর্ণ গণনা হবে সেটাও তিনি ঠিক করবেন।’’

রবিবার রাজ্যের ২৯২টি আসনে পর পর ফল প্রকাশিত হলেও, নন্দীগ্রাম ঘিরে দুপুর থেকেই বিভ্রান্তি। ১৭ রাউন্ড ভোটগণনার পর সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন বলে খবর আসছিল। কিন্তু সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিক ভাবে কিছু জানা যাচ্ছে না।

তার পরেই শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে। এ নিয়ে যোগাযোগ করা হলে আনন্দবার ডিজিটালকে ফোনে তিনি বলেন, ‘‘১৬২২ ভোটে জিতেছি আমি।’’ যদিও পোস্টাল ব্যালট ছাড়া মমতার সঙ্গে শুভেন্দুর জয়ের ব্যবধান ৯৭৮৭ বলে জানা যায়। তার পর সাংবাদিক বৈঠকে নন্দীগ্রামে হেরে গিয়েছেন বলে জানান মমতাও। তিনি বলেন, ‘‘নন্দীগ্রাম যা রায় দেব, মাথা পেতে নেব।’’

সাংবাদিক বৈঠকে রায় কার্যত মেনে নিলেও মমতা বলেন, ‘‘আমার কাছে অভিযোগ রয়েছে, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে। আদালতে যাব।’’ এর কিছু পরে টুইট করে তৃণমূলের তরফে জানানো হয়, নন্দীগ্রামে গণনা এখনও চলছে। কোনও রকম জল্পনায় কান না দেওয়ার জন্য অনুরোধও করা হয়। তার পরেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনর্গণনা হতে পারে বলে জানান। সূত্র- আনন্দ বাজার

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ