শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা

ময়মনসিংহে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীকে (৬৪) গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার বিকেলে ময়মনসিংহ সদরের মাইজবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার তাঁকে আদালতে নেওয়া হবে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর রিমান্ড চাওয়া হবে।

পুলিশ জানিয়েছে, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী সদর উপজেলার মাইজবাড়ি এলাকার মাওলানা আরিফ রব্বানীর ছেলে। তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি (নায়েবে আমির) পদে ছিলেন। এ ছাড়া ইত্তেফাকুল ওলামা কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে রয়েছেন।

এদিকে ইত্তেফাকুল উলামা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং ময়মনসিংহ শাখার সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হককেও (৫২) একই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার মহানগরীর ছোটবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা ডিবির ওসি শাহ কামাল আকন্দ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ