বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

আপাতত বন্ধই থাকছে বাংলাদেশ-ভারত সীমান্ত: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আপাতত বন্ধই থাকছে বাংলাদেশ-ভারত সীমান্ত। ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২৬ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছিল সরকার। আগামী ৯ মে সে ১৪ দিন শেষ হওয়ার কথা থাকলেও আপাতত পূর্বের নির্দেশনাই জারি থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

সোমবার (৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় জাহিদ মালিক বলেন, ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ এখনও বাড়ছে। তাই সীমান্ত বন্ধ রাখার যে সিদ্ধান্ত রয়েছে তা আপাতত পরিবর্তন হচ্ছে না। যেভাবে বন্ধ রয়েছে সীমান্ত, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেভাবেই থাকবে।

এরআগে ভারতে ব্যাপকভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় গত ২৬ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ। সীমান্ত বন্ধ থাকলেও স্বাভাবিক থাকবে কার্গো চলাচল। পণ্য আমদানি-রফতানিও চালু রয়েছে।

এছাড়া ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিক যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে বা হচ্ছে তারা সেখানে থাকা বাংলাদেশ দূতাবাসের অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। তবে সেক্ষেত্রেও স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা মেনে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ