বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৯০ দশমিক ৪২ শতাংশ। এছাড়া হিফজ ও কেরাত বিভাগের পাসের হার যথাক্রমে ৯২ দশমিক ৮৬ শতাংশ ও ৯৮ দশমিক ৭৩ শতাংশ।

আজ সোমবার বেলা ১২টায় কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সদর দপ্তর টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশ বিষয়ে মুফতি রুহুল আমীন বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিয়ে ফলাফলে সফলতার নজির স্থাপন করেছেন। তারা জাতির আশা পূরণ করতে সক্ষম হবেন। যোগ্য আলেম হিসেবে সমাজে ইসলামের সঠিক কথা তুলে ধরবেন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করবেন বলে আমার একান্ত বিশ্বাস।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার সভাপতি ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম মুফতি রুহুল আমীনসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মুফতি রুহুল আমীন ঈদের পরে যথাসময়ে মাদরাসার কার্যক্রম শুরু করার অনুমতি দানে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ