শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত

মোসাদ প্রধানের সঙ্গে বাইডেনের গোপন সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান কর্মকর্তা ইউসি কোহেন ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে গোপন বৈঠক করেছেন।

ইসরায়েলের গণমাধ্যম হারেৎস জানায়, কুহান ওয়াশিংটনে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা মধ্যপ্রাচ্যে ইরানের হুমকি ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন। এ সময় মোসাদপ্রধান ইরানের পরমাণু সমঝোতায় না ফিরতে বাইডেনকে অনুরোধ করেছেন বলেও জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

খবরে বলা হয়, বাইডেনের সঙ্গে কুহানের সঙ্গে সাক্ষাতের আগে তার সঙ্গে ফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাইডেনের সঙ্গে ইরান প্রসঙ্গে কী কথা বলতে হবে তা কুহানকে শিখিয়ে দেন নেতানিয়াহু।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোসাদপ্রধানের পূর্বনির্ধারিত কোনো সাক্ষাতের কর্মসূচি ছিল না; বরং ইসরায়েলের একটি নিরাপত্তা প্রতিনিধিদলের ওয়াশিংটন সফরের সময় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাইডেনের সঙ্গে কুহানের সাক্ষাতে পদস্থ মার্কিন নিরাপত্তা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে মার্কিন নিউজ পোর্টাল ‘এক্সিয়াস’ এ সম্পর্কে লিখেছে— হোয়াইট হাউস এ সাক্ষাতের বিষয়টি গোপন রেখেছে এবং এ বিষয়ে কোনো খবর প্রকাশ করেনি। এখন পর্যন্ত এ সাক্ষাতের বিষয়ে কিছু জানাতে বা এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে রাজি হয়নি হোয়াইট হাউস।

মোসাদের পরিচালক ইউসি কুহান, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মায়ির বিন শাবাত, ইহুদিবাদী সেনাপ্রধান জেনারেল অ্যারিও কুখাই গত সোমবার ইরানের ব্যাপারে আলোচনা করার জন্য ওয়াশিংটন সফরে যান।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি তখন বলেছিলেন, ভিয়েনায় ইরানের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর পরমাণু সমঝোতাসংক্রান্ত আলোচনার অগ্রগতি সম্পর্কে ইসরাইলি নিরাপত্তা প্রতিনিধিদলকে অবহিত করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ