বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

স্পেনে নাবিকদের দেহে করোনার ভারতীয় স্ট্রেইন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ মহামারীতে রূপ নেওয়া করোনাভাইরাসের ভারতীয় স্ট্রেইন প্রথমবারের মতো স্পেনে শনাক্ত হয়েছে। পর্তুগাল সীমান্তের কাছাকাছি স্পেনের শহর গালিসিয়ায় অবস্থিত দেশটির বৃহত্তম মৎস্যবন্দর পোয়ের্তো দে ভিগোতে প্রথম কোভিড-১৯ এ পরিবর্তিত ভাইরাসটি শনাক্ত করা হয়।

গত ২ মে সকালে যুক্তরাজ্য থেকে এই বন্দরে আসা সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজের ক্রুদের নমুনা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। কার্গো জাহাজে থাকা ২২ জন ক্রুর অধিকাংশই ভারতীয় ছিল বলে জানা গেছে। এ জন্য বন্দর কর্তৃপক্ষ সতর্কতার সঙ্গে এসব ক্রুকে পর্যবেক্ষণ করে।

নাবিকদের নমুনা পরীক্ষা করে তিনজনের ভারতীয় স্ট্রেইনের করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানিয়েছে সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্যানুসারে তারা শারীরিকভাবে উন্নতির দিকে।

বর্তমানে কর্তৃপক্ষ জাহাজটিকে লকডাউনের আওতায় রেখেছে এবং আগামী ১০ মে পর্য়ন্ত এই লকডাউন বলবৎ থাকবে। তবে জাহাজ কর্তৃপক্ষ চাইলে কোনো হোটেলে হোম কোয়ারেন্টিন করার অনুমতি দেবে বলেও জানিয়েছে নৌবন্দর কর্তৃপক্ষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ