বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

করোনায় প্রায় এক কোটি বেকারের কর্মসংস্থান অনিশ্চিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা অতিমারির কারণে অধিকাংশ সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষা বন্ধ থাকায় মানসিক চাপের মধ্যে রয়েছেন চাকরি প্রার্থীরা।

গবেষকরা বলছেন, করোনায় বেকারত্ব বাড়লেও কত মানুষ কর্মহীন তার সঠিক হিসাব নেই। তবে কর্মসংস্থানের বাজারে নানা পরিবর্তন শুরু হওয়ায় আগামীতে উচ্চ শিক্ষিত প্রায় এক কোটি তরুণের কর্মসংস্থান সৃষ্টি হবে বড় চ্যালেঞ্জ।

সরকারি হিসাবে, বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠী ৬ কোটি ৩৫ লাখের মধ্যে কাজে যুক্ত আছেন ৬ কোটি ৮ লাখ মানুষ। এসব কর্মীর প্রায় ৪ ভাগ সরকারি চাকরি করেন আর বাকী ৯৬ ভাগই বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করেন। শুধু পাবলিক সার্ভিস কমিশনের অধিনে পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনার কারণে এক বছরের বেশি সময় বিভিন্ন মন্ত্রনালয়ের অধিনে সরকারি এবং ব্যক্তি ও বেসরকারি খাতে নিয়োগ পরীক্ষাগুলো বন্ধ কিংবা স্থগিত রয়েছে। ফলে চাকরি প্রার্থীরা আছেন মানসিক চাপে।

পাবলিক সার্ভিস কমিশন বলছে, যেসব সরকারি চাকরির জন্য ইতিমধ্যে প্রার্থীরা আবেদন করেছেন তাদের বয়স ৩০ বছর পার হয়ে গেলেও সমস্যা নেই।

পরিসংখ্যান ব্যুরো’র ২০১৭ সালের শ্রম জরিপ অনুযায়ী দেশে বেকার মানুষের সংখ্যা ২৭ লাখ। করোনায় এই হার দশগুন বেড়েছিল গত বছরের জুলাইয়ে। অন্যদিকে বছরে গড়ে ২০ লাখ তরুন চাকরির বাজারে প্রবেশ করে। সেই হিসাবে গত প্রায় দু বছরে ৪০ লাখ তরুন বয়সের দিক থেকে চাকরির বাজারে প্রবেশ করেছে, তবে চাকরি পায়নি।

এই গবেষক বলছেন, করোনায় চাকরির বাজারে নানা পরিবর্তনের কারণে বর্তমানে উচ্চ শিক্ষিতদের এক চতুর্থাংশ তথা কমপক্ষে এক কোটি বেকার জনগোষ্ঠীর চাকরি পাওয়া কঠিন হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ