বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

জম্মু-কাশ্মীরে নির্মিত হবে স্বতন্ত্র করোনা হাসপাতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীরে নির্মিত হবে স্বতন্ত্র করোনা হাসপাতাল। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জম্মু ও কাশ্মীর সরকারকে অবিলম্বে ৫০০ শয্যার দুটি কোভিড হাসপাতাল নির্মাণের নির্দেশ দেন। এর জন্য উপযুক্ত স্থানগুলি চিহ্নিত করতে এবং ডিআরডিওকে বিশেষজ্ঞদের একটি দলের মাধ্যমে সংশ্লিষ্ট প্রস্তাবের অনুমান মূল্যায়ন এবং জমা দিতে বলেন।

জানা গেছে, ইতিমধ্যে জম্মু ও কাশ্মীর সরকার নির্মাণ কাজ শুরু করার জন্য জম্মু ও শ্রীনগরে দুটি জমি চিহ্নিত করেছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জম্মু ও কাশ্মীরে দুটি ৫০০ শয্যার করোনা হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। স্বরাষ্ট্র সচিব একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় হাসপাতাল নির্মাণের বিষয়ে পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের একজন মুখপাত্র।

জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব বি ভি আর সুব্রহ্মণ্যম, ডিআরডিও, আইটিবিপি এবং এএফএমএস ইনস্টিটিউটের আধিকারিকরা ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য আধিকারিকরা বৈঠকে অংশ নেন।

উল্লেখ্য, ডিআরডিও প্রায় ১২ দিনের মধ্যে সারা দেশে ১০০০ শয্যাযুক্ত অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি করেছে। জম্মু ও কাশ্মীরের দুটি ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ কোভিড যত্নের জন্য চিকিৎসা পরিকাঠামোকে ব্যাপকভাবে শক্তিশালী করবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ