বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

দায়িত্বশীলদের উদাসীনতায় স্প্রিডবোট দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু: ইসলামী শ্রমিক আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দায়িত্বহীনতা, উদাসীনতা এর মুনাফাখোর দুর্ণীতিবাজদের অতি লোভের কারনে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে মাওয়া থেকে ছেড়ে যাওয়া স্পিডবোট কাঠালবাড়িতে নোঙ্গর করা বালুভর্তি জাহাজের সাথে লাগিয়ে দিয়ে নারী, শিশুসহ ২৭ তরতাজা মানুষকে লাশে পরিনত করেছে।

মাহে রমজানের শেষে পবিত্র ঈদুল ফিতরের পূর্বে এমন ঘটনায় নিহতদের পরিবারে যাদের কারণে শোকের ছায়া নেমে এসেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবী জানিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আশরাফ আলী আকন ও সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান।

গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিহতদের মধ্যে যারা পরিবারের অন্যতম উপার্জনকারী ব্যাক্তি ছিলেন তাদের পরিবার পরিচালনার জন্য পরিবারের একজনকে সরকারী চাকুরী এবং নিহতদের পরিবার প্রতি ৫ লাখ টাকা আপদকালীন ক্ষতিপূরণ দিতে হবে।

ইসলামী শ্রমিক আন্দোলন নেতৃবৃন্দ বলেন, মাওয়া ঘাটসহ দেশের সকল নদীবন্দরের স্পিডবোট এবং সকল নৌযান চলাচলে সরকারী বিধি যথাযথভাবে অনুস্বরন করে পরিচালনার জন্য নৌপরিবহন মন্ত্রনালয়, কোষ্টগার্ড ও নৌপুলিশকে জবাবদিহিতামূলক প্রত্যেক যানের ছবিসহ যাবতীয় তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ