বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

৩৩ লাখ মার্কিন ডলার খরচে পাকিস্তানে মসজিদ হচ্ছে সৌদি বাদশাহর নামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নামে ৩৩ লাখ মার্কিন ডলার খরচ করে পাকিস্তানে বিশাল মসজিদ নির্মাণ করা হচ্ছে। রাজধানী ইসলামাবাদে অবস্থিত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভাসিটি (আইআইইউ) ক্যাম্পাসে শিগগিরই শুরু হচ্ছে মসজিদটির নির্মাণকাজ।

আইআইইউর কর্মকর্তা ড. মাসুম ইয়াসিনজাই বলেছেন, সৌদি আরবের দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নামে মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে।

বিশাল এ মসজিদে একসঙ্গে ১২ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এদের মধ্যে ১০ হাজার পুরুষ ও দুই হাজার নারী মুসল্লি নামাজ পড়তে পারবেন। মসজিদের পাশে নির্মাণ করা হবে সুবিশাল কমপ্লেক্স।

সেখানে থাকবে মুসলিম পণ্ডিত ও শিক্ষার্থীদের জন্য গাবেষণা ও সাংস্কৃতিক কেন্দ্র। এ ছাড়া সেখানে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নামে তৈরি হবে বিশাল লাইব্রেরি, জাদুঘর ও মিলনায়তন।

কেবল মসজিদ নির্মাণেই ব্যয় হবে ৩৩ লাখ মার্কিন ডলার। এ ছাড়া কমপ্লেক্স নির্মাণে আরও অর্থ দেবে সৌদি আরব। ড. মাসুম ইয়াসিনজাই বলেন, এ মসজিদটি হবে পাকিস্তান ও সৌদি আরবের বন্ধুত্বের অনন্য নিদর্শন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ