বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

আজ মমতার শপথগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আজ বুধবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিতে চলেছেন মমতা ব্যানার্জি। করোনা আবহে মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে অনাড়ম্বরভাবে। এর মধ্যেও আমন্ত্রিতের তালিকায় রয়েছে বেশ কয়েকজন হেভিওয়েটদের নাম।

যেহেতু করোনাবিধি মেনে খুব অল্প মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে, তাই বাছাই করা ব্যক্তিত্বরাই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছেন। উল্লেখ্য, গত দু'বারই মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে ভিন রাজ্যের অনেক হেভিওয়েটের উপস্থিত থাকতে দেখা গেছে। তবে করোনা আবহে এবার সেই প্রথা ভাঙছে। তবে রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে ডাকা হয়েছে বিরোধী নেতাদের।

মমতা ব্যানার্জির শপথগ্রহণ আমন্ত্রিতদের তালিকায় থাকছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মনোজ টিগ্গা। আমন্ত্রণ জানানো হয়েছে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে ৷ আমন্ত্রণ গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কাছেও। এছাড়াও বুধবারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে কলকাতায় থাকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে। আমন্ত্রণ করা হয়েছে ইস্টার্ন কমান্ডও।

তৃণমূলের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সুব্রত মুখোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল যুব সভাপতি অভিষেক ব্যানার্জি ও কলকাতা পৌরনিগমের পৌর প্রশাসক ফিরহাদ হাকিম। এছাড়া এমপি হিসেবে উপস্থিত থাকবেন দেব ও শতাব্দী রায়। আমন্ত্রণ করা হয়েছে বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলিকেও।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ