বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

এবার নিরীহ ফিলিস্তিনি নারীর বাড়ি দখল করল ইসরায়েলি যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের এক যুবকের বিরুদ্ধে নিরীহ ফিলিস্তিনি নারীর বাড়ি দখলের অভিযোগ উঠেছে। ইসরায়েল দখলকৃত পূর্ব জেরুজালেম শহরে ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

সেখানে বাড়িটির মুসলিম মালিক মনা আল কুর্দ ইসরায়েলি ওই দখলদারকে তার বাড়ি দখলের কারণ সম্পর্কে জানতে চান। জবাবে ইসরায়েলের ওই ইহুদি দখলদার বলে, যদি আমি তোমার বাড়ি চুরি নাও করি, তাহলে অন্য কেউ করবে।

মঙ্গলবার (৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, গত শনিবার (১ মে) ফিলিস্তিনি অ্যাকটিভিস্ট ‘তামের মাকালদা’ দখলদার ইসরায়েলি যুবক জ্যাকব ও ভুক্তভোগী মনা আল কুর্দের মধ্যকার সংলাপের ভিডিওটি ধারণ করেন।

গুরুত্বপূর্ণ সেই ভিডিওতে দেখা যায়, ২২ বছর বয়সী ফিলিস্তিনি কুর্দ ইসরায়েলি দখলদারের সঙ্গে কথা কাটাকাটি করছেন।

ভিডিওতে আল কুর্দকে ইংরেজিতে বলতে শোনা যায়, জ্যাকব, তুমি জানো যে এটা তোমার বাড়ি না? তখন ওই দখলদার মোটা গলায় আমেরিকান অ্যাকসেন্টে বলেন, হ্যাঁ, তবে আমি চলে গেলেও এই বাড়ি তুমি ফেরত পাবে না। সুতরাং, সমস্যা কি, কেন তুমি আমার সাথে চিৎকার করছো?

এর জবাবে আল কুর্দ বলেন, তুমি আমার বাড়ি চুড়ি করছো, তখন ওই দখলদার জবাব দেন, যদি আমি চুরি নাও করি, অন্য কেউ চুরি করবে।

তখন আল কুর্দ বলেন, কারও অধিকার নেই আমার বাড়ি চুরি করার। এর জবাবে জ্যাকব হিব্রুতে বলেন, আমি এই বাড়ি তোমাকে ফেরত দিব না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ