বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

মাওলানা জাকারিয়া নোমান ফয়জী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ বুধবার বিকেলে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হাটহাজারীর মেখল হামিউছ ছুন্নাহ মাদরাসার শিক্ষক।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক গণমাধ্যমকে জানান, হেফাজত নেতা মাওলানা জাকারিয়া নোমান ফয়জীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হাটহাজারীতে সহিংসতার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে অভিযোগ রয়েছে। এ ছাড়া হেফাজতের সাবেক আমির আল্লামা আহমদ শফী রহ.কে হত্যার অভিযোগে করা মামলায় পিবিআইর তদন্তেও তার নাম রয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার শিক্ষক ও হেফাজত মহাসচিব নুরুল ইসলামের নেতৃত্বে একটি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন। ওই সময় তাঁরা গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তি, ধরপাকড় বন্ধসহ চার দফা লিখিত দাবি দেন মন্ত্রীকে।

পরে গত ২২ এপ্রিল হেফাজতের নেতা-কর্মীদের আসামি করে পৃথক তিনটি মামলা করে হাটহাজারী থানা-পুলিশ। এর মধ্যে দুই মামলায় হেফাজতের বিলুপ্ত কমিটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আসামি করা হয়। তিন মামলায় আসামি করা হয় তিন হাজার জনকে। এর মধ্যে ১৪৮ জনের নাম উল্লেখ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ