বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

রমজানেই ফলাফল প্রকাশে কাজ করছে বেফাক: পরীক্ষা নিয়ন্ত্রক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: প্রতিবছরের মতো এবছরও রমজানের ভিতরেই বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এজন্য বেফাকের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশেই সর্বোচ্চ এ চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বেফাকের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক।

আজ (৫ মে) বুধবার আওয়ার ইসলামের সাথে এক ফোনালাপে বেফাকের পরীক্ষার নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক এ তথ্য জানান।

তিনি জানান, ‘অন্যান্য বছর রমজানের আগেই খাতা দেখার নিরীক্ষণ শুরু হলেও এবছর লকডাউনের কারণে রমজানে শুরু হয়েছে খাতা দেখার নিরীক্ষণ। তাই ফলাফল প্রকাশে একটু দেরী হচ্ছে। তবে রমজানেই যেনো ফলাফল প্রকাশ পায় সেজন্য আমরা সর্বোচ্চ কাজ করছি। কিন্তু নির্দিষ্ট করে তারিখ বলা সম্ভব হচ্ছে না।’

জানা গেছে, গত ১৩ এপ্রিল (মঙ্গলবার) বেফাক পরীক্ষার্থীদের খাতা দেখা শেষ হয়েছে। লকডাউনের কারণে ঘরে বসেই ‍মুমতাহীন বা পরীক্ষকরা পরীক্ষার খাতা দেখেছেন। এরপর সারাদেশকে ৪০ টি জোনে ভাগ করে খাতা জমা নেওয়া হয়েছিলো।

উল্লেখ্য, সারাদেশে বেফাকের ২ লক্ষ ৩০ হাজার নিবন্ধিত পরীক্ষার্থীর থেকে ২ লক্ষ ২৫ হাজার পরীক্ষার্থী অংশ নেয় বেফাক পরীক্ষায়। এবছর বেফাক শিক্ষার্থীদের খাতা দেখার জন্য করা হয়েছিল নতুন নিয়ম। সারাদেশকে ১২টি জোনে ভাগ করা হয়েছিলো। মুমতাহিনগণ নির্দিষ্ট জোনে এসেই দেখতেন পরীক্ষার্থীদের খাতা। কিন্তু করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের কারণে এবারও বাড়িতে বসেই খাতা দেখার সিস্টেম চালু করে বেফাক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ