বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

লিবিয়া থেকে ফিরলেন ১৬০ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লিবিয়া থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক অভিবাসীদের মধ্যে ১৬০ জন দেশে ফিরছেন। লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস ফেসবুকে আজ এক পোস্টে জানিয়েছে, লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক এমন অভিবাসীদের পর্যায়ক্রমে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র সহযোগিতায় পাঠানো হচ্ছে। এর অংশ হিসেবে একটি চার্টার্ড ফ্লাইটে বেনগাজি থেকে মোট ১৬০ জনকে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়েছে।

দূতাবাস জানায়, ‘আইওএমের চার্টার্ডকৃত বুরাক এয়ারের ফ্লাইটটি (ইউজেড২২০) বেনিনা বিমানবন্দর থেকে ৪ মে (স্থানীয় সময়) সন্ধ্যা ৭টায় উড্ডয়ন করেছে এবং আজ বাংলাদেশ সময় আনুমানিক সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

এ ছাড়া দূতাবাস জানিয়েছে, এই ফ্লাইটে লিবিয়ায় মারা যাওয়া একজন বাংলাদেশি নাগরিকের মৃতদেহও দেশে পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ