শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি

শুধু এপ্রিলেই নির্যাতনের শিকার ৩০৬ নারী-কন্যাশিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এপ্রিলে সারাদেশে ৩০৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ। এদের মধ্যে ১৩৫ জন কন্যাশিশু ও ১৭১ জন নারী।

আজ বুধবার (৫ মে) সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানুর পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশের ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানায় মহিলা পরিষদ।

প্রতিবেদনে বিশ্লেষণ করে বলা হয়, এপ্রিল মাসে মোট ৩০৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার হয়েছে ১২৬ জন, তার মধ্যে ৭৪ জন কন্যাশিশু। ৭৪ জনের মধ্যে ৭১ জন কন্যাশিশু ধর্ষণের শিকার, ২ জন কন্যাশিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার এবং ১ জন কন্যাশিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে।

এছাড়াও ৭ জন কন্যাশিশুসহ ১৫ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ২ জন শ্লীলতাহানির শিকার হয়েছে। ৫ জন শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে ২ জন, অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৩ জন এবং উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ১ জন।

এতে আরও বলা হয়, ১৭ জন শিশুসহ অপহরণের ঘটনার শিকার মোট ২০ জন। বিভিন্ন কারণে ৯ জন শিশুসহ ৪০ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ৮ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১৬ জন, তার মধ্যে ৬ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৪ জন শিশুসহ মোট ১২ জন।

এছাড়াও আত্মহত্যায় প্ররোচনার শিকার ১ জন। বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে ২ জন শিশুসহ ৩ জন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের শিকার ২ জন। ৮ জন শিশুসহ ৩১ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ২টি। সাইবার অপরাধের শিকার ২ জন শিশুসহ মোট ৫ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ