বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

অর্থ আত্মসাতের অভিযোগে কাতারের অর্থমন্ত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম আন্তর্জাতিক ডেস্ক: কাতারের অর্থমন্ত্রী আলী শেরিফ আল-এমাদিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে অর্থ আত্মসাত, ক্ষমতার অপব্যবহার ও সরকারি খাতে অন্যান্য অপরাধের অভিযোগ রয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ব্লমবার্গের খবরে এমন তথ্য মিলেছে।

এদিকে কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, বিভিন্ন নথি পর্যালোচনা করে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
২০১৩ সালের জুনে শেখ তামিম বিন হামাদ আল থানি ক্ষমতা গ্রহণের পর আল-এমাদিকে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর থেকে তিনি সেই দায়িত্ব পালন করে আসছেন।

দেশটির অর্থ ব্যবস্থার বলিষ্ঠ ব্যক্তিত্ব বলা হয় তাকে। ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার ন্যাশনাল ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন তিনি।

এরপর ব্যাংকটিকে স্থানীয় পর্যায় থেকে আঞ্চলিক সেরা ঋণদাতা প্রতিষ্ঠানে পরিণত করেছেন আল-এমাদি। বর্তমানে ব্যাংকটির বোর্ড চেয়ারম্যান ও কাতার এয়ারওয়েজের নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ