জীবনের সমস্যাগুলোর গুরুত্বপূর্ণ ও শরয়ি সমাধান দিয়ে থাকেন ফকিহ বা মুফতিগণ। বর্তমানে এই শাস্ত্রের গুরুত্ব বিবেচনায় দায়িত্বশীল মুফতিদের তত্ত্ববধায়নে দেশে গড়ে উঠেছে বেশ কিছু ফতোয়া বিভাগ। দেশের ফতোয়া বিভাগগুলো এযাবত যেই ধারাবাহিকতায় চলে আসছে সৃজনশীলতা ও মান রক্ষায় এভাবেই চলতে পারে নাকি বোর্ডের অধীনে নিয়ে এসে ফতোয়া বিভাগগুলোকে আরো শক্তিশালী করা যেতে পারে এবিষয়ে বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়ার আওতাধীন ৪ বোর্ডের দায়িত্বশীলদের সাথে কথা বলেছেন আওয়ার ইসলামের প্রতিবেদক নুরুদ্দীন তাসলিম।
যেখানে-সেখানে ফতোয়া বিভাগ গড়ে উঠছে এটা দুঃখজনক, এক্ষেত্রে মান নিয়ে প্রশ্ন থেকেই যায়: মাওলানা মুহাম্মদ যুবায়ের
বাংলাদেশে মোট ফতোয়া বিভাগের সংখ্যা কত এর কোন পরিসংখ্যান জানা আছে কিনা জানতে চাইলে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের বলেন, এখনো পর্যন্ত বেফাকের কাছে সঠিক কোনো পরিসংখ্যান নেই। দেশে ইফতা বিভাগগুলোর ব্যাপকায়ন শুরু হলে ইফতাসহ তাখাসসুসের সব বিভাগের মান রক্ষার্থে বিভাগগুলোকে বেফাকের অধীনে নিয়ে আসার চিন্তাভাবনা করা হয়েছিল। তবে পরবর্তীতে নানা কারণে আলোচনা সামনে না এগুনোর কারণে এ ব্যাপারে এখনও সঠিক কোনো পরিসংখ্যান দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।
বর্তমানে অনলাইনে সাপ্তাহিক ইফতার নামে বেশ কিছু কোর্স চালু হয়েছে, এক্ষেত্রে উলুমে ফিকহের মতো গুরুত্বপূর্ণ বিষয়টির মান কতটা রক্ষা হচ্ছে, অথবা রক্ষা না হলে এ বিভাগটিকে নিয়ন্ত্রণ করতে বোর্ডের ভাবনা কি?
বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক বলছেন, যেভাবে যেখানে সেখানে ফতোয়া বিভাগ গড়ে উঠছে এটা দুঃখজনক, এক্ষেত্রে উলুমে ফিকহার মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। সার্বিক দিক বিবেচনায় বোর্ডও ফতোয়া বিভাগগুলোকে সৃজনশীলতার আওতায় নিয়ে আসতে চিন্তা ভাবনা করে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে বর্তমানে করোনা পরিস্থিতিতে দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণায় বার্ষিক পরীক্ষা নিতেই বেগ পেতে হচ্ছে বোর্ডকে। এছাড়াও বিভিন্ন সংকটের কারণে তাখাসসুসের এই à¦