বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

তিন সপ্তাহ পর রাজধানীর সড়কে গণপরিবহন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাজনিত কঠোর ‘বিধি-নিষেধে’ তিন সপ্তাহ বন্ধ থাকার পর শহরের ভেতরে গণপরিবহন চালু হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা গেছে গণপরিবহনের চলাচল।

সকাল সাতটার দিকে বাসে অর্ধেক যাত্রী অর্থাৎ দুই সিটে একজন যাত্রী নিতে দেখা গেছে। ভাড়া রাখা হচ্ছে ৬০ শতাংশ বেশি।

এর আগে বুধবার সংবাদমাধ্যমকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত বলেন, “সরকারের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ সকল জেলা শহরের ভেতরে গণপরিবহন চলাচল করবে।”

কিছু নির্দেশনা অনুসরণ করে গাড়ি চালানোর জন্য ঢাকা মহানগরের সকল রুটের মালিক সমিতি বা পরিবহন কোম্পানির নেতাদের নির্দেশ প্রদান করা হয়েছে।

নির্দেশনাগুলো হচ্ছে— মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে উঠতে পারবেন না, গাড়ির স্টাফদের গাড়ির মালিক কর্তৃক মাস্ক সরবরাহ করতে হবে ও গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে।

লকডাউনে মালিক-শ্রমিকেরা মানবেতর জীবন-যাপন করছেন। এ ক্ষেত্রে রুট মালিক সমিতি বা পরিবহন কোম্পানির জিপির (গেট পাস) নামে কোনো ধরনের অর্থ গাড়ি থেকে আদায় করতে পারবে না বলেও নির্দেশনায় জানানো হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ