বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানালেন হিজবুল্লাহর মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের লাইফটাইম শেষ হয়ে এসেছে এবং কিছু সুনির্দিষ্ট আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিজের ধ্বংস ঠেকাতে পারবে না তেল আবিব।

তিনি বুধবার আল-মানার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইসরায়েলের আয়ু খুব শিগগিরই ফুরিয়ে যাবে। এটির লাইফটাইমের আর খুব অল্প সময় বাকি আছে।

ইহুদিবাদী ইসরায়েল গভীর রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকটে জর্জরিত- উল্লেখ করে হিজবুল্লাহ নেতা বলেন, এমনকি সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তিগুলিও ইসরাইলি দখলদারিত্বকে রক্ষা করতে পারবে না।

প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবারের মতো আগামীকালও (শুক্রবার) পালিত হতে যাচ্ছে বিশ্ব কুদস দিবস। ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুসলমানদের প্রথম ক্বিবলা আল-কুদসসহ গোটা ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার প্রত্যয় নিতে হবে বলে ঘোষণা করেন তিনি।

কুদস দিবসকে সামনে রেখে দেয়া ভাষণে হিজবুল্লাহ নেতা আরো বলেন, তার প্রতিরোধ আন্দোলন ফিলিস্তিন মুক্ত করার সংকল্পে অটল রয়েছে। তিনি ইসরায়েলের কবল থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত করার কাজে এগিয়ে আসার জন্য গোটা মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ