আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মুগদা থানার অন্তর্গত মানিকনগর এলাকায় অবস্থিত ‘মারকাযুল ফিকরি ওয়াদ দা’ওয়াহ’ মানিকনগরের ইফতা ও অর্থনীতি বিভাগে ভর্তি চলছে। গত ১ম রমজান ১৩ ই এপ্রিল ২০২১ থেকে এ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ০৯ ই শাওয়াল ২২ই মে রোজ শনিবার পর্যন্ত কোটা পূরণ সাপেক্ষে। সরাসরি মাদরাসায় এসে ভর্তি হতে চাইলে অবশ্যই সরকারি স্বাস্থ্যবিধি মেনে মাদরাসা অফিসে আসতে হবে। প্রতিষ্ঠানটিতে সারাবছরই অফলাইনের পাশাপাশি অনলাইনেও ক্লাস অনুষ্ঠিত হবে। তাই যেসব শিক্ষার্থী অনলাইনে ক্লাস করতে চান তারাও নিচে প্রদত্ত গুগুল ফরম পূর্ণ করে ভর্তি হতে পারবেন।
🎤যেভাবে ভর্তি হতে পারবেন
✅যারা অনলাইনে ভর্তি হইতে আগ্রহী, তারা নিচের লিংকে গিয়ে গুগল ফরম পূরণ করে ভর্তির কার্য সমাধান করতে পারবে।
https://forms.gle/p5JPczeJ6yhyE5vP7
✅যারা সরাসরি ভর্তি হতে চান। তারা ০১৯১৪৭৩৭৫৯৯, ০১৬৩১৫৪৮৬০৩ নাম্বারে যোগাযোগ করে মাদরাসায় এসে ভর্তি হতে পারবেন।
🎤ভর্তি শুরু
১ম রমজান ১৩ ই এপ্রিল ২০২১ থেকে ০৯ ই শাওয়াল ২২ই মে রোজ শনিবার পর্যন্ত কোটা পূরণ সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে। সরাসরি মাদরাসায় এসে ভর্তি হতে চাইলে অবশ্যই সরকারি স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে।
ক্লাস শুরু: ১১ই শাওয়াল ২৫ই মে থেকে।
ভর্তি সংক্রান্ত তথ্য
ভর্তি ফি = ২৫০০.০০ টাকা মাত্র।
আবাসিক খরচ = ২৫০০.০০ টাকা মাত্র।
অনলাইন মাসিক ফি = ১০০০.০০ টাকা মাত্র।
✳ অনলাইনে ভর্তি ফি প্রদানের জন্য বিকাশ নাম্বার: ০১৬৩১৫৪৮৬০৩
এর আগে চলতি রমজানে ২০ দিন ব্যাপী দেশের প্রথম অনলাইনে তাখরীজুল আওকাত কোর্স সম্পন্ন হয়েছে। গত ২০ রমজান ছিলো কোর্সটির সমাপনী ক্লাস। কোর্সের সবগুলো ক্লাস নিয়েছেন ফকীহুল মিল্লাত আল্লামা আব্দুর রহমান রহ. এর খাস শাগরেদ মুফতী মুশতাক আহমাদ আল মাদানী।
তাখরীজুল আওকাত কোর্স সম্পর্কে বিস্তারিত দেখুন: বাংলাদেশে এই প্রথম মাদরাসা ছাত্রদের জন্য ‘তাখরীজুল আওকাত’ বা সূর্যের সাথে মিল রেখে নামাজের স্থায়ী ক্যালেণ্ডার তৈরির কোর্স চালু করেছে রাজধানীর মানিকনগরে অবস্থিত ‘মারকাযুল ফিকরি ওয়à