বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

অভিবাসীদের চেক করার নামে হয়রানি বন্ধের নির্দেশ মালয়েশিয়া আইজিপি’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় বসবাসরত বিদেশি অভিবাসীদের ভিসা ও কাগজপত্র চেক করার নামে হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির নতুন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আবদুল্লাহ সানী।

শুক্রবার সকালের দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামায় দেয়ায় এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, এই আইনটি অপব্যবহার বন্ধ এবং বাতিলের দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। পাশাপাশি এর অপব্যবহার করে কোনো পুলিশ সদস্য যাতে অভিবাসীদের হয়রানি না করতে পারে সেজন্য একটি প্রজ্ঞাপন জারি করবেন।

তিনি আরো বলেন, মুষ্টিমেয় কিছু পুলিশ কর্মকর্তা এই আইনটি ব্যবহার করে বিদেশি অভিবাসীদের হয়রানি করছে এটা বন্ধ করতে হবে।

উল্লেখ্য, দেশটির আইন অনুসারে বিদেশিদের সঠিক কাগজপত্র আছে কি না যাচাই করার জন্য পুলিশ তাদেরকে ১৪ দিনের রিমান্ডে নিতে পারতেন। আর এই আইনের সুযোগে কিছু পুলিশ কর্মকর্তা তাদের ক্ষমতা ব্যবহার করে বিদেশিদের হয়রানি করছেন। তাই এমন হয়রানি বন্ধে তিনি যাবতীয় পদক্ষেপ নেবেন এমন আশ্বাস নিয়েছেন আবদুল্লাহ সানী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ