বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

আন্তঃব্যাংক লেনদেনের নতুন সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কোভিড-১৯ পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আন্তঃব্যাংক লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২১ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, দৈনন্দিন বিশেষ ব্যাংকিং সেবার জন্য পরিশোধ প্ল্যাটফর্মগুলোর কার্যক্রম নতুন সময়সূচিতে সম্পন্ন হবে।

বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের (বিএসিএইচ) মাধ্যমে লেনদেনের উচ্চমূল্যের চেক (হাই ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অফ টাইম) বেলা সাড়ে ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে হবে এবং লেনদনে সম্পন্ন হবে (রিটার্ন কাট অফ টাইম) দুপুর ১টার মধ্যে।

সাধারণ মূল্যের চেক (রেগুলার ভ্যালু ক্লিয়ারিং প্রেজেন্টমেন্ট কাট অফ টাইম) দুপুর ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠাতে হবে এবং লেনদনে সম্পন্ন হবে (রিটার্ন কাট অফ টাইম) দুপুর আড়াইটার মধ্যে।

উপযুক্ত দিনগুলোতে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক দু’টি সেশন আগের সময়সূচি অনুযায়ী চালু থাকবে। রিয়েল টাইম গ্রস সেটেলমেন্টের মাধ্যমে সকাল ১০টা হকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন করা যাবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ