বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

নদওয়াতুল উলামার নায়েবে নাযেম মাওলানা সাইয়েদ মুহাম্মদ হামজা হাসানী নদভী আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান।।
আন্তর্জাতিক ডেস্ক>

দারুল উলুম নদওয়াতুল উলামা লখনউ-এর নায়েবে নাযেম প্রসিদ্ধ আলেমেদ্বীন মাওলানা সাইয়েদ মুহাম্মদ হামজা হাসানী নদভী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার ( ৭ মে) সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন। খবর বাসিরত অনলাইনের।

মাওলানা সাইয়েদ মুহাম্মদ হামজা হাসানী নদভী রহ: ১৯৫০ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

তাঁর বাবা মাওলানা সাইয়েদ সানী হাসানী নদভী মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ:-এর ভাগিনা ও মা আবুল হাসান আলী নদভী রহ:-এর ভাতিজি ছিলেন। এছাড়াও তিনি রাবে হাসান নদভীর জামাতা ও খলিফা ছিলেন।

তিনি ৪০ বছরেরও বেশি সময় ‘রিজওয়ান’ নামক নারী বিষয়ক সাময়িকীর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাঁর ইন্তেকালের খবরে ভারত ও বাংলাদেশের আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক মাধ্যমগুলোতে মরহুম মাওলানা সাইয়েদ মুহাম্মদ হামজা হাসানী নদভী রহ:-এর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

সূত্র: বাসিরাত অনলাইন

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ