বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

সৌদিতে কাজে যোগ দিতে টিকা বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কর্মস্থলে যোগ দিতে সবার করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক করেছে সৌদি আরব।

গতকাল শুক্রবার দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করেছে।

মন্ত্রণালয়ের টুইটারে বলা হয়েছে, ‘সব খাতের (সরকারি, বেসরকারি, দাতব্য) কর্মস্থলে যোগ দেওয়ার ক্ষেত্রে নারী ও পুরুষ সবার জন্য করোনাভাইরাসের টিকা গ্রহণ হবে বাধ্যতামূলক শর্ত।’

নিয়োগ কর্তৃপক্ষকে চাকরিরত সবার টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আরও বলা হয়েছে, ‘মন্ত্রণালয় শিগগিরই এই সিদ্ধান্ত এবং তা বাস্তবায়নের সময়সীমার প্রক্রিয়া স্পষ্ট করে জানাবে।’

এদিকে করোনায় সৌদি আরবে শুক্রবার আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৭ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে। আরও ১ হাজার ৩৯ জন নতুন রোগী শনাক্তে মোট সংক্রমণ ৪ লাখ ২৪ হাজার ৪৪৫ জনে দাঁড়িয়েছে। সূত্র: আরব নিউজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ