বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

চার লাখের নিচে নামছেই না ভারতের দৈনিক সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। এক সপ্তাহের মধ্যে পঞ্চমবারের মতো একদিনে চার লাখের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। সেই সঙ্গে টানা দ্বিতীয় দিনের মতো চার হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে।

রোববার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে চার লাখ তিন হাজার ৭৩৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং একই সময় ৪০৯২ জনের মৃত্যু হয়েছে।

নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে শনাক্ত করোনাভাইরাস রোগীর সংখ্যা দুই কোটি ২২ লাখ ৯৬ হাজার ৪১৪ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ভারত।

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর মহামারিতে মৃতের সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে থাকা ভারতে মোট মৃত্যু দুই লাখ ৪২ হাজার ৩৬২ জনে দাঁড়িয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ