বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

বিজিবি মোতায়েনের পরও শিমুলিয়াঘাটে ঘরমুখো মানুষের স্রোত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে যাত্রী আসা নিয়ন্ত্রণে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার (৯ মে) সকাল থেকে বিজিবি সদস্যরা ঘাটের প্রবেশমুখে টহল দিয়ে ঘাটে যাত্রী ও যানবাহন প্রবেশ রোধ করে ফেরত পাঠাচ্ছেন। বিজিবির পাশাপাশি পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে।

এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও ভোর থেকে নদী পারাপারের জন্য ঘাট এলাকায় এসে জড়ো হয়েছেন হাজার হাজার যাত্রী। ৩ নম্বর শিমুলিয়া ফেরিঘাটে উপচেপড়া ভিড় দেখা গেছে।

পদে পদে বিঘ্নটা, বেশি ভাড়া আর ফেরি বন্ধ জেনেও যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উপস্থিতি। ঘাটে প্রবেশপথের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হলেও ৪-৫ কিলোমিটার পথ হেঁটে হেঁটে যাত্রীরা ঘাটে আসছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান বলেন, ফেরি চলাচল বন্ধ আছে, বিশেষ বিবেচনায় লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পার করা হচ্ছে। আমরা চেকপোস্ট বসিয়েছি। কোনো যাত্রীবাহী যানবাহন ঘাটে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

তিনি বলেন, যাত্রীদের বুঝিয়ে ফেরত পাঠানোর চেষ্টা চলছে। পণ্যবাহী যেসব যানবাহন ঘাটে আছে সরকারি নির্দেশনা অনুযায়ী রাতের বেলা সেগুলো পার করা হবে।

এদিকে সকাল ৮টার দিকে তিন নম্বর ফেরিঘাট থেকে লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স নিয়ে ফেরি বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যেতে দেখা গেছে। ফেরিতে কিছু সংখ্যক যাত্রীও পার হয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ