বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

গুজরাটে করোনা হাসপাতালে গোমূত্র ও দুধ দিয়ে চিকিৎসা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গুজরাটের উত্তরাঞ্চলীয় দিশা তালুকার টিটোডা গ্রামে করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসায় ৪০ শয্যার একটি হাসপাতাল তৈরি করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, ওই হাসপাতালে রোগীদের গরুর দুধ, ঘি, গোমূত্র ও গোবর থেকে তৈরি ওষুধ দিয়ে চিকিৎসা করা হবে।

স্থানীয় গুজরাটি ভাষার দৈনিক পত্রিকা গুজরাট সমাচার জানিয়েছে, ‘এ হাসপাতালে রোগীদের পঞ্চগব্য থেরাপির মাধ্যমে চিকিৎসা দেয়া হবে।'

গোমূত্র, গোবর, গরুর দুধ ও দুধ থেকে উৎপন্ন ঘি ও দই, এই পাঁচ উপাদান মিলেই হয় পঞ্চগব্য।

প্রকাশিত খবরে বলা হয়, স্থানীয় গোশালাতে স্থাপিত 'বেদলক্ষণা পঞ্চগব্য আয়ুর্বেদিক কোভিড আইসোলেশন সেন্টার' নামের এই হাসপাতালে ৪০টি শয্যা রয়েছে। শয্যাগুলো একটি বড় হলরুমে অবস্থিত যার চারপাশে সবুজ ঘাস ফলানো হয়েছে। এর মাধ্যমে দুটি উদ্দেশ্য পূরণ হচ্ছে, প্রথমত এ সবুজ ঘাস গরুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে আর দ্বিতীয়ত এই ঘাস হাসপাতালটিকে ঠাণ্ডা রাখছে। এই হলরুমে বৈদ্যুতিক পাখা আর এয়ারকুলারও লাগানো হয়েছে।

গরুর বিভিন্ন উপাদান দিয়ে তৈরি একটি বিশেষ পঞ্চগব্য কিটও প্রস্তুত করা হয়েছে করোনা রোগীদের জন্য। জরুরি অবস্থা মোকাবেলায় এ গোশালা হাসপাতালে প্রচুর অক্সিজেন সিলিন্ডারও রাখা হয়েছে।

পঞ্চগব্য আয়ুর্বেদিক চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো রোগীদেরক গোবর, গোমূত্র ও ঘির মিশ্রনের বাস্প থেকে নিশ্বাস নিতে হয়। আবার চিকিৎসার অংশ হিসেবে রোগীদের সমস্ত শরীর গরুর গোবরের আস্তরণ দিয়ে ঢেকে রাখা হয়।

সূত্র : মুসলিম মিরর

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ