শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। সোমবার (১০ মে) বৈলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে বাঁশখালী থেকে একটি সিএনজি অটোরিকশা চট্টগ্রামে যাচ্ছিল। সেটি বৈলগাঁও এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় সিএনজি অটোরিকশাটি। ঘটনাস্থলেই দুই নারীসহ তিনজন নিহত হন। আহত হন আরও দুই যাত্রী। তিনজন নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ট্রাকটিকে জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ