বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

মমতার মন্ত্রিসভার শপথ আজ, থাকছেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। করোনা পরিস্থিতির কারণে এবার রাজভবনে মন্ত্রিসভার অনাড়ম্বর অভিষেক অনুষ্ঠান হবে।

আজ ১০ মে সোমবার বেলা পৌনে ১১টার দিকে শপথ নেবেন নতুন সরকারের মন্ত্রীরা। এর আগে গত বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন মমতা। এবার ৪৩ জন মন্ত্রীর তালিকা রাজভবনে জমা দিয়েছেন তিনি। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর। রবিবার যে তালিকা পাঠানো হয়েছে তাতে পুরনো মন্ত্রীরা অনেকেই থাকছেন।

বিশেষত গুরুত্বের সাথে মন্ত্রী তালিকায় নাম রয়েছে দেওবন্দের কৃতি শিক্ষার্থী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর। সেই সঙ্গে ১৭ জন নতুন মুখ দেখা যাবে। আবার নির্বাচনে প্রার্থী না হলেও মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র।

বিধানসভা নির্বাচনে চলচ্চিত্র জগতের অনেকেই তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন। কিন্তু রবিবার মন্ত্রীদের যে তালিকা রাজভবনে মমতা জমা দিয়েছেন তাতে রূপালী জগতের কারও নাম নেই। তবে মন্ত্রিত্ব পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার তথা হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি।

রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি নাম রয়েছে মন্ত্রীদের তালিকায়। জায়গা পেয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। বরাবর পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের বিরুদ্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত চার বারের বিধায়ক অখিল এই প্রথমবার মন্ত্রিত্ব পাচ্ছেন। মন্ত্রী হচ্ছেন ওই গোষ্ঠীর শিউলি সাহাও।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ