শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮


তাইসিরে প্রথম রাব্বানিয়ার আবদুর রহীম ও আয়েশা সিদ্দীকা মাদরাসার মুবাশ্বিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৪ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল সোমবার (১০ মে)। এতে ইবতিদাইয়্যাহ মারহালা (প্রাইমারী) তাইসির জামাতে পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে জামিয়া রাব্বানিয়া রাব্বানিনগর, সিদ্ধিরগঞ্জ মাদরাসার মুহাম্মদ আবদুর রহীম। তার মোট প্রাপ্ত নম্বর ৬৮৯। একই মারহালার বালিকা শাখায় মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে ঢাকা জেলার আয়েশা সিদ্দীকা মহিলা যাত্রাবাড়ী মাদরাসার মুবাশ্বিরা বিনতে মুর্শেদ। প্রাপ্ত নাম্বার ৬৮৩।

জামিয়া আরাবিয়া রাব্বানিয়া মাদরাসাটি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ রাব্বানিনগরে অবস্থিত। মাদরাসাটি বিগত কয়েকবছর ধরে ফলাফলের শীর্ষস্থান ধরে রেখেছে। এবছরও তার ব্যতিক্রম হলো না। সারাদেশে তাইসিরে প্রথমস্থান লাভকারী মুহাম্মদ আব্দুর রহীম এ মাদরাসারই ছাত্র। এছাড়া মাদরাসাটিতে আরো একাধিক সিরিয়াল এসেছে। মাদরাসার মুহতামিম মাওলানা নজরুল ইসলাম ভাসানী।

আয়েশা সিদ্দীকা মহিলা যাত্রাবাড়ী মাদরাসাও বেশ সুনামের সাথে তাদরে মান ধরে রাখার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে এ বছর তারা বেফাকের বালিকা শাখায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করলেন।

এছাড়া ইবতিদাইয়্যাহ মারহালা (প্রাইমারী) তাইসিরে ২য় স্থান লাভ করেছে যৌথভাবে দুইজন। তারা হলো, জামিয়া কোরআনিয়া ইমদাদিয়া ফুলছোঁয়া হাজিগঞ্জ চাঁদপুর মাদরাসার মুহাম্মদ আবদুল কাইয়ুম। তার মোট প্রাপ্ত নাম্বার ৬৮৮ নম্বর। ২য় জন জামিয়াতুস সুন্নাহ মাদারীপুর শিবচর মাদরাসার মুহাম্মদ ওমর ফারুক। তার প্রাপ্ত নম্বর ৬৮৮। তৃতীয় স্থানও যৌথভাবে দুইজন। তারা হলো, জামিয়া রাব্বানিয়া আরাবিয়া রাব্বানিনগর সিদ্ধিরগঞ্জ মাদরাসার মুহাম্মদ কায়সার। তার প্রাপ্ত নম্বর ৬৮৭। অন্যজন জামিয়া কোরআনিয়া বকচর যশোর থেকে মুহাম্মদ মাহফুুজুর রহমান। তার মোট প্রাপ্ত নম্বর ৬৮৭।

আর একই মারহলার বালিকা শাখায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে ২ জন। তারা হল, শরীয়তপুর জেলার আলহাজ্ব সফুরা বেগম মহিলা মাদরাসার আশেয়া। তার প্রাপ্ত নম্বর ৬৭৩। একই মাদরাসার মােসাম্মৎ মিনারা। তার প্রাপ্ত নাম্বার ৬৭৩। তৃতীয় স্