শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

বাংলাদেশসহ এশিয়ার আরো ৩ দেশ থেকে থাইল্যান্ড প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট এড়াতে এবার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার তিনটি দেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে থাইল্যান্ড। অন্য দেশদুটি হলো- পাকিস্তান ও নেপাল।

তবে থাইল্যান্ডের নাগরিক ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকার কথাও জানিয়েছে দেশটির সরকার।

থাইল্যান্ডের দ্য নেশন অনলাইনের খবরে বলা হয়, গত ২৪ এপ্রিল পাকিস্তান থেকে থাইল্যান্ডে যাওয়া এক অন্তঃসত্ত্বা নারীর দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়। ৪২ বছরের এই থাই নারীই দেশটিতে শনাক্ত হওয়া প্রথম ভারতীয় ভ্যারিয়েন্টের বহনকারী।

গত ৮ মে বাংলাদেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চারটি দেশ থেকে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে নিষেধাজ্ঞা আসার পর অনুরূপ সিদ্ধান্ত নিলো থাইল্যান্ড। ভারত থেকেও থাইল্যান্ডে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা রয়েছে।

তবে পাকিস্তানে রয়্যাল থাই দূতাবাস বলেছে, ট্যুরিস্ট ভিসা বাদে অন্য ক্যাটাগরির ভিসা নিয়ে আগামী ১৫ মে পর্যন্ত থাইল্যান্ড ভ্রমণ করা যাবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ