শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের

বাহুবলে মার্কেটে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় আবদুল হাশিম মার্কেট ও মুল্লুক চান বিবি কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আবুল হাশিম মার্কেটের মালিক সোহেল আহমদ কুটি দাবি করেছেন।

জানা যায়, উপজেলার জাঙ্গালিয়া হাসপাতাল এলাকার মুল্লুক চান বিবি কমপ্লেক্স থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

মুল্লুক চান বিবি কমপ্লেক্সে একাধিক দোকানপাট রয়েছে। এরই মধ্যে দুটি ফার্নিচার দোকান, একটি থ্যারাপি সেন্টার, দুটি মুদির দোকান এবং পেছনে রয়েছে কয়েকটি বাসা। এর সবকটি পুড়ে ছাই হয়ে গেছে।

এদিকে আবুল হাশিম মার্কেটের একটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আহমেদ মোবাইল ফোনে জানান, খবর পেয়ে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে ক্ষতির পরিমাণ কোটি টাকার মতো হবে বলেও জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ