শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৬ মে'র পর বাড়তে পারে লকডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতির মধ্যে চলমান বিধিনিষেধ ঈদের পরে আরো এক সপ্তাহ বাড়তে পারে। একই সঙ্গে মাস্ক ব্যবহার করাতে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার পরিকল্পনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ইন্ডিপেনডেন্টকে এ তথ্য জানান।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ১৬ মের পর আরো এক সপ্তাহের জন্য বিধিনিষেধ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। একই সঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়ার পরিকল্পনা করা হয়েছে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে বিভিন্ন মাত্রায় বিধিনিষেধ চলছে। বর্তমানে দূরপাল্লার গণপরিবহন বন্ধ রয়েছে। একই জেলার মধ্যে বাস ও অন্যান্য গণপরিবহন চলছে। তবে যাত্রীবাহী লঞ্চ ও ট্রেন বন্ধ রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ