মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চীনের টিকা উৎপাদনের অনুমতি পেল ইনসেপ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাস প্রতিরোধে দেশেই টিকা উৎপাদন শুরু হচ্ছে চলতি মাস থেকে। দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনসেপ্টাকে চীনের সিনোফার্মের টিকা উৎপাদন করতে অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

রোববার বিকেলে সংবাদমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিষ্ঠানটির মহাপরিচালক মাহবুবুর রহমান বলেন, ‘উৎপাদনে সক্ষমতা আছে এমন তিন চারটি কোম্পানি আমাদের কাছে আবেদন করেছিল। আমরা বিভিন্ন খুঁটিনাটি বিষয় দেখে ইনসেপ্টাকে টিকা উৎপাদনের অনুমতি দিয়েছি। এ মাসেই তারা কাজ শুরু করবে।’

এ বিষয়ে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান তিনি।

এদিকে চীন থেকে করোনা ভাইরাসের ৫ লাখ ডোজ টিকা দেশে এসেছে। গত বুধবার (১২ মে) ভোর ৫টা ৩১ মিনিটে বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে চীন থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সিনোফার্মার ৫ লাখ ডোজ টিকা ও এডি সিরিঞ্জ নিয়ে বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান দেশে ফেরার মাধ্যমে এই গুডউইল মিশন সম্পন্ন করেছে।

করোনা ভাইরাস মোকাবেলায় গণচীন সরকারের প্রশংসনীয় উদ্যোগ এবং বৈশ্বিক প্রাদুর্ভাব রোধে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অকৃত্রিম সহায়তার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক চীন সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ