মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলা মানবতাবিরোধী: জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিরীহ ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলি বিমান হামলা বর্বরতার নিকৃষ্ট উদাহরণ এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ইসরায়েলি হামলা থেকে আন্তর্জাতিক গণমাধ্যমের অফিস পর্যন্ত রেহাই পাচ্ছে না। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বিমান হামলা সম্পূর্ণ মানবতাবিরোধী।

রোববার এক বিবৃতিতে জিএম কাদের বলেন, ইসরায়েলের পৈশাচিক বিমান হামলায় প্রতিদিন শত শত নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হচ্ছে। প্রতিদিন হাজারো ফিলিস্তিনি মারাত্মকভাবে আহত হচ্ছে। ফিলিস্তিনিদের বাড়িঘর ধংসস্তুপে পরিণত হচ্ছে। ইসরায়েলের বিমান হামলায় রেহাই পায়নি।

তিনি বলেন, ইসরায়েলের দানবীয় বিমান হামলা বন্ধ করতে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। জাতিসংঘের নেতৃত্বে ইসরায়েলকে নিবৃত্ত করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গাজায় সপ্তম দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এই সাত দিনে গাজায় নিহত হয়েছে ১৪৯ জন। এর মধ্যে ৪১ জনই শিশু। উপত্যকায় রোববারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আবাসিক এলাকার একটি ভবনে ভোরে হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া ওই হামলায় বেশ কয়েকজন আহত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ