শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভারতে আবারো একদিনে ৪ হাজারের বেশি মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে অনেকটা ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতে। এ ভাইরাসে দেশটিতে হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। অক্সিজেনের অভাবে হাসপাতাল প্রাঙ্গণে অনেকের মৃত্যু হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪ হাজার ৯২ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৬০ জন।

এ ছাড়া আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার ৯২৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৪১১ জনের।

এদিকে সোমবার (১৭ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও প্রায় ৯ হাজার ৫৪৪ জন। এখন পর্যন্ত বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৩ লাখ ৯২ হাজার ৯৬৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৩৭ লাখ ৯ হাজার ৭৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ২১ লাখ ৬১ হাজার ৩২৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৯৫১ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪৭ জনের।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ