বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

২৫ মে থেকে চলবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আম উৎপাদক ও ভোক্তাদের সুবিধার্থে রাজশাহী থেকে ২৫মে চালু হতে যাচ্ছে ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন। তবে শুধু আমই নয়, এবার আমের সঙ্গে শাকসবজিসহ অন্যান্য ফলমূলও যাবে ট্রেনে।

সোমবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনের সম্মেলন কেন্দ্রে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ বিষয়ক একটি মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সভায় রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মুহা. নাসির উদ্দিন বলেন, গতবারের মতো এবারো রাজশাহী অঞ্চল থেকে ঢাকায় খুব অল্প সময়ে আম পৌঁছে দেয়ার জন্য চলতি মাসের ২৫ মের দিকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু হতে যাচ্ছে। এজন্য পাঁচটি ওয়াগনে যাবে রাজশাহী অঞ্চলের আম। প্রতি বগির ক্যারিং ক্যাপাসিটি ৪৩ মেট্রিক টন হলেও আম বহন করা হবে ৩০ মেট্রিক টন।

কারণ হিসেবে তিনি বলেন, কাঁচা বা আধাপাকা আম যেন গরম ও অতিরিক্ত চাপে নষ্ট না হয়ে যায় সে কারণে ধারণক্ষমতার কিছু কম পণ্য বহন করা হবে। ট্রেনটি চাঁপাই নবাবগঞ্জ থেকে বিকেল সাড়ে ৪টার দিকে ছেড়ে যাবে এবং ঢাকায় রাতে ২টার দিকে পৌঁছাবে। এক্ষেত্রে খুব অল্প সময়ের মধ্যে ঢাকার বাজারগুলোতে তরজাতা সতেজ আম পৌঁছানো সম্ভব হবে। সড়কপথে যানজট ও উঁচুনিচু জায়গা না থাকায় আমেরও কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা নেই।

‘গতবারের মতো এবারো প্রতি কেজি আমের পরিবহন মূল্য ১টা ১৭ পয়সা ধরা হয়েছে। ক্যারেট প্রতি লেবার খরচ ধরা হয়েছে ১০ টাকা। এটি নির্ধারিত। কোনো শ্রমিক বেশি নিলে বা কেউ অভিযোগ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এবার রেলওয়ের প্রত্যেকটি লেবারকে নির্ধারিত লাল রঙয়ের পোশাকও দেয়া হয়েছে।’

এর আগে গতবছর জুন-জুলাইয়ে মোট ৮৫৭ মেট্রিক টন আম ম্যাংগো স্পেশাল ট্রেনে পাঠানো হয়েছিল। রেলের এতে আয় হয় ৯ লাখ ২৯ হাজার ৮৬৯ টাকা। তবে এবার ঢাকা ছাড়াও খুলনা ও চট্টগ্রামের দিকে চাহিদা অনুযায়ী আম পাঠানো হবে। সেক্ষেত্রে ডেডিকেটেড ট্রেনে এসব পণ্য পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ