বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জনগণের স্বার্থে তথ্য নিয়ে আসা চুরি নয়: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, জনগণের কণ্ঠরোধ করাই রোজিনা ইসলামের সঙ্গে হওয়া ঘটনার কারণ। জনগণকে সত্য জানানোর জন্য, জনগণের স্বার্থে ও কল্যাণে যে কোনো রাষ্ট্রীয় তথ্য নিয়ে আসা বা ছবি তোলা চুরি নয়। সেটা একটা দায়িত্ব পালন।

মঙ্গলবার সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটক রেখে নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমলাদের মিষ্টি কথায় ভুলবেন না। অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দিন এবং সত্য প্রকাশের সাহসিকতা, ন্যায়নীতি ও যেভাবে স্বাস্থ্য খাতের দুর্নীতি তুলে ধরেছেন সেজন্য তাকে বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক দিন। যে কর্মকর্তা-কর্মচারীরা তার সঙ্গে অন্যায় করেছেন, তাদের অবিলম্বে জেলে পাঠান।

একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদ করে যেসব ছাত্র জেলে গেছেন, তাদের মুক্তির দাবিও জানান তিনি।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, সাংবাদিকদের ভয় দেখিয়ে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। সরকারের রোষানল থেকে আজ সাংবাদিকরাও নিরাপদ নয়। একজন সিনিয়র সাংবাদিককে এভাবে হেনস্তা করা হয়েছে বাকি সাংবাদিকদের মনে ভয় ঢুকিয়ে দেয়ার জন্য। সাংবাদিকরা চুপ থাকলেই সরকারের সুবিধা। তাই সাংবাদিকদের ভয় দেখিয়ে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায়। যাতে তারা সরকারের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের খবর প্রকাশ করতে না পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ