বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এই সরকার পুরোপুরি আমলাতান্ত্রিক: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সরকার আমলাদের ওপর পুরোপুরি নির্ভর হয়ে পড়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। এটা পুরোপুরিভাবে একটি আমলাতান্ত্রিক সরকার। আমলারাই নীতি নির্ধারণ করে, দেশ পরিচালনা করে। এ কারণেই দেশে এই চরম অবস্থার সৃষ্টি হয়েছে।’

বুধবার (১৯ মে) ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকার। এদের নির্ভর করতে হয় আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকলে সাংবাদিকদের সঙ্গে এরকম অবস্থা সৃষ্টি হতো না।’

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা করা সরকারি কর্মকর্তাকে বদলি প্রসঙ্গে তিনি বলেন, ‘বদলি করাটা কোনো সমাধান নয়, তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে মামলা করার প্রয়োজন ছিল। সেই সাথে তাদেরকে কারাগারে নেয়ার দরকার ছিল। মূলত সাংবাদিকরা যেন চুরি দুর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রকাশ করতে না পারে সেজন্যই এই ঘটনার অবতারণা করা হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ